ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় ও শেষ ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ৩২০ Time View

সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

সোমবার (২২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে আজ খেলতে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন শামীম হোসেন, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ। এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে ডান-হাতি পেসার শহিদুলের।

পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৪ উইকেটে ও দ্বিতীয়টিতে ৮ উইকেটে হারে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মাহেদি হাসান, শামীম হোসেন, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ ও শাহনাওয়াজ দাহানি।

ইনিংসের ১২তম ওভার করতে এসে আফিফ হোসেনের হাতে দুটি ছক্কা খান উসমান কাদির। তার প্রতিশোধও নিলেন পাকিস্তানি স্পিনার।

নিজের শেষ ওভার করতে এসে আফিফকে সাজঘরে ফেরান কাদির। এবারও ছক্কা হাঁকাতে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের হাতে বন্দী হন তিনি। ফেরার আগে ২১ বলে ২ ছয়ে ২০ রান করেন আফিফ।

এই প্রতিবেদন লেখা বাংলাদেশ ১৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ৯২ রান। ব্যাটিংয়ে আছেন ওপেনার মোহাম্মদ নাঈম (৪০) ও অধিনায়ক মাহমুদউল্লাহ (১)।

সাইফ হাসান বাদ পড়ায় ওপেনিংয়ে ওঠে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত (৫)। কিন্তু দলীয় ৭ রানেই অভিষিক্ত শাহনেওয়াজ দাহানিকে উইকেট উপহার দেন তিনি।

শান্ত বিদায় নেওয়ার পর মাঠে নেমে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন একাদশে সুযোগ শামীম হোসেন পাটোয়ারি। কিন্তু আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে পারলেন না তিনি। উসমান কাদিরের ওভারে ২৩ বলে ৪ চারে ২২ রান নিয়ে ফেরেন শামীম।

Tag :

তৃতীয় ও শেষ ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ

Update Time : ০৯:২১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১