নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে র্যাব। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
পরে সকাল সোয়া ১১টার দিকে গণমাধ্যমকে এক ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আটককৃতরা জিএমবির রংপুর শাখার সদস্য। আটকদের থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হবে। আমরা যাদেরকে আটক করেছি তাদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করিনি। এ বিষয়ে আমরা বিকেলে বিস্তারিত জানাব।
তিনি আরও বলেন, এছাড়া আমরা এ বাড়ির ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলব। বিস্ফোরকও জব্দ করা হয়েছে। আপাতত অভিযান সমাপ্ত করা হয়েছে।
র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর জানিয়েছে, রংপুর থেকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছায়।
অনলাইন ডেস্ক 

























