ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

ক্যাটরিনার এক সময়ের দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরের উপহার ভিকিকেও হার মানিয়েছে

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ৩৩১ Time View

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে এখনও আলোচনা চলছে। বিয়েতে ক্যাটরিনার এক সময়ের দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুর যে উপহার দিয়েছেন সেটি ভিকিকেও হার মানিয়েছে।

ক্যাটরিনাকে ভিকির দেওয়া বাগদানের আংটির দাম এক কোটি ৩০ লাখ টাকা। অন্যদিকে সালমান ও রণবীরের দেওয়া উপহারের তুলনায় ভিকির উপহার নিতান্তই তুচ্ছ। খবর এনডিটিভি ও জি-নিউজের।

জানা গেছে, বিয়েতে নববধূ ক্যাটরিনাকে নীলা পাথরের চারদিকে হীরকখণ্ডবিশিষ্ট আংটি উপহার দিয়েছেন ভিকি, যার বাজারমূল্য ১.৩ কোটি রুপি। স্বামীর কাছ থেকে এত দামি আংটি উপহার পেলেও দুই প্রাক্তন থেকে আরও অনেক বেশি দামি উপহার পেলেন ক্যাটরিনা। সেদিক থেকে ভিকিকে ছাপিয়ে গিয়েছেন বলিউড অভিনেত্রীর দুই প্রাক্তন। অন্তত ক্যাটকে দেওয়া বিয়ের উপহার সেই কথাই বলছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, বিয়ে উপলক্ষে বলিউডের এ নবদম্পতিকে ৩ কোটি রুপির গাড়ি উপহার দিয়েছেন বলিউডের ভাইজান খ্যাত সাল্লু। অন্যদিকে, রণবীর কাপুর দিয়েছেন ২.৭ কোটি রুপির নেকলেস।

শুধু সালমান-রণবীরই নয়, বলিউডের অন্য তারকারাও ভিক্যাট জুটিকে নানা উপহারে সুশোভিত করেছেন। রণবীরের প্রেমিকা আলিয়া ভাট দিয়েছেন লাখ রুপিমূল্যের সুগন্ধি। ভিক্যাট জুটির প্রতিবেশী আরেক বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দিয়েছেন ৬.৪ লাখ রুপির হীরার কানের দুল। নবদম্পতিকে বাংলো সাজানোর জন্য বলিউড বাদশাহ শাহরুখ খান উপহার দিয়েছেন দেড় লক্ষ রুপির পেইন্টিং।

পিছিয়ে নাই অন্য বলিউড তারকারাও। গ্রিক গড খ্যাত হৃত্বিক রোশন দিয়েছেন বিএমডব্লু বাইক। ভিকির বন্ধু তাপসী পান্নু দিয়েছেন ১.৪ লাখ রুপির প্লাটিনাম ব্রেসলেট।

তবে উপহারের দিক থেকে প্রাক্তনের চেয়ে স্বামী পিছিয়ে থাকলেও ভিকিকে দেওয়া উপহারের দিক থেকে সবাইকে ছাপিয়ে গিয়েছেন ক্যাটরিনা। স্বামী ভিকিকে বিয়ের উপহার হিসেবে দিয়েছেন ১৫ কোটি রুপির অ্যাপার্টমেন্ট!

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ক্যাটরিনার এক সময়ের দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরের উপহার ভিকিকেও হার মানিয়েছে

Update Time : ০৭:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১