ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু,শনাক্তের হার ১.৮৭ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫২ জনে। এই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৩৫২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জনে।

বুধবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছিল; মৃত্যু হয় একজনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৭৭৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ২৫ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ এবং তিনি ঢাকা বিভাগের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু,শনাক্তের হার ১.৮৭ শতাংশ

Update Time : ১২:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১