ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

ফরিদপুরের সাবেক পৌর মেয়রের সংবাদ মাধ্যমকর্মীদের সংঙ্গে বিদায়ী মত বিনিময় সভা

ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলি মেথুর সাথে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য দের এক মত বিনিময় সভা মঙ্গলবার রাতে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এটাই ছিল পৌর মেয়র এর কর্মদিবসের শেষ অনুষ্ঠান।

পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু র সভাপতিত্বে এ সময় ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।মেয়র তার বিগত দিনের কর্মকাণ্ডের সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন। তার বক্তব্য মতে শহরে পাকা রাস্তা নির্মাণ, পাকা ড্রেন নির্মাণ , পৌর সুপার মার্কেট, অনন্য মার্কেট, পৌর শিশু পার্ক নির্মাণ, পৌর ভবন নির্মাণ, বস্তি উন্নয়ন কাজ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য জমি অধিগ্রহণ, পয়বজ্য ট্রিটমেন্ট প্লান্ট, অম্বিকা মেমোরিয়াল হল, গোয়ালচামট কমিউনিটি সেন্টার, জেলখানার কাছ থেকে জমি এওয়াজ বদল, ট্রান্সফর স্টেশন পাবলিক টয়লেট, ওয়ানস্টপ ডিজিটাল সার্ভিস সেন্টার, নতুন বাস টার্মিনাল নির্মাণ, শহরের বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধন , সোলার লাইটের মাধ্যমে শহরে সড়ক বাতির উন্নয়ন ও বৈদ্যুতিক সড়ক বাতির ব্যবস্থা করে জনগণকে পথ চলায় সহায়তা প্রদান ইত্যাদি।

তিনি তার ব্যর্থতা প্রসঙ্গে বলেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারা এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে না পারায় তিনি ব্যর্থতা বলে উল্লেখ করেন। এছাড়া তার সময়ে ফরিদপুর পৌরসভা বাংলাদেশের মধ্যে এক নম্বর পৌরসভায় অর্জন করেছে বলে দাবি করেন। একই সাথে এ পৌরসভা এখন এক টাকাও দেনা নেই বলে বিদায়ী সভায় জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা শাহজাহান মিয়া, সহকারী প্রকৌশলী শামসুল আলম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মানা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর নাসিরুদ্দিন আহম্মেদ মিলার।

Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস

ফরিদপুরের সাবেক পৌর মেয়রের সংবাদ মাধ্যমকর্মীদের সংঙ্গে বিদায়ী মত বিনিময় সভা

Update Time : ০৪:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১