ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালানো হয়েছে: মার্কিন সেন্ট্রাল কমান্ড এক নজরে বিশ্ব সংবাদ: ২১ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ জুলাই ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতির নির্বাচনে চলচ্চিত্রের ১৭ সমিতির এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ৩৫২ Time View

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতির নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। নির্বাচনের কারণে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকসহ মোট ১৭টি সংঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। তিনি জানিয়েছেন, ‘নির্বাচন  উপলক্ষে শুধু কালকের জন্য শিল্পী সমিতির ভোটারদের বাইরে অন্য ১৭টি সংঠনের সদস্যদের এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উপর মহলের নির্দেশেই এটা করা হয়েছে। ‘এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন শিল্পী সমিতির এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনও।

তিনি জানিয়েছেন, ‘করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নির্বাচনে অন্য সংঠনের সদস্যদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেবল শিল্পী সমিতির ভোটাররা ভোটার কার্ড প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন। ‘

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। তিনি বলেন, ‘এটা অবশ্যই ন্যাক্কারজনক সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। পরিচালক ও প্রযোজকদের চলচ্চিত্রের মা-বাবা বলা হয়। অথচ আমরাই নাকি শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে প্রবেশ করতে পারব না। আমরা এই নিষেধাজ্ঞা মানব না। আগামীকাল আমরা সবাই প্রবেশ করব। দেখি এফডিসিতে প্রবেশে কে বাধা দেয় আমাদের। না হলে আমরা গেটের সামনে অবস্থান করব। ‘

শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এমন সিদ্ধান্ত এবাররই প্রথম নেওয়া হচ্ছে। এর আগে এমন ঘটনা কখনোই ঘটেনি।

Tag :
জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতির নির্বাচনে চলচ্চিত্রের ১৭ সমিতির এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞা

Update Time : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২