ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

এখন থেকে জাপানি মায়ের কাছেই থাকবে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৫ Time View

এখন থেকে জাপানি মায়ের কাছেই থাকবে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা, হাইকোর্টের আপিল বিভাগ থেকে দেয়া হয়েছে এই আদেশ । তবে জাপানি মা সন্তানদের নিয়ে দেশত্যাগ করতে পারবে না। আর মায়ের কাছে থাকলেও শিশুদের সাথে দেখা করার সুযোগ পাবেন বাবা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন— বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

এদিকে আগামী তিন মাসের মধ্যে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতকে দুই শিশুর জিম্মা সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

আদালতে জাপানি মা নাকানো এরিকোর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও অ্যাডভোকেট আহসানুল করীম। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আর বাংলাদেশি বশোদ্ভুত আমেরিকান নাগরিক বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন আইনজীবী ছিলেন ফিদা এম কামাল, ফাওজিয়া করিম ফিরোজ ও অনিক আর হক।

এর আগে গত বছরের ২১ নভেম্বর জাপানি দুই শিশু বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট। রায়ে বলা হয়, তবে জাপান থেকে এসে মা বছরে তিনবার ১০ দিন করে দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। জাপানি মায়ের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার সব খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই আপিল করেন মা। সেই আপিলের শুনানি নিয়ে আপিল বিভাগ দুই শিশুকে মায়ের কাছে রাখার আদেশ দিলো এবার।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

এখন থেকে জাপানি মায়ের কাছেই থাকবে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা

Update Time : ০৫:৪৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২