ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

দুই ডোজ টিকা নেওয়া ছাড়া শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবেন না: শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৬ Time View

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি থেকে খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই দিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হবে। তবে দুই ডোজ টিকা নেওয়া ছাড়া শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবেন না বলে জানান শিক্ষামন্ত্রী।

তবে প্রাথমিক বিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত আরো দুই সপ্তাহ পর নেয়া হবে। কভিড পর্যালোচনা কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান চালু করা হবে। আগে যেভাবে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ক্লাস চলছিল এখনো সেভাবেই চলবে। যাদের দুই ডোজ টিকা দেয়া আছে, শুধু তারাই সরাসরি ক্লাসে অংশ নিতে পারবে

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ টিকা পেয়েছে এক কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২২২ জন। করোনার দুই ডোজ টিকা সম্পন্ন হয়েছে ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী।

এর আগে, গতকাল বুধবার রাতে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে করোনা সংক্রমণ কমতে থাকায় পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ দেয় কভিডসংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি।

করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এ সময় শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। কিন্তু নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

দুই ডোজ টিকা নেওয়া ছাড়া শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবেন না: শিক্ষামন্ত্রী

Update Time : ০৭:৪৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২