ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছর এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি ও সমমানের পরীক্ষা আগস্টে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮৮ Time View

চলতি বছর এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি ও সমমানের পরীক্ষা আগস্টে নেয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা করা হবে। তবে এখনি কোন কোন বিষয়ে পরীক্ষা নেয়া হবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

তবে এর আগে এইচএসসি পরীক্ষার ফলপ্রকাশ অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসিতে সব সাবজেক্ট পরীক্ষার আওতায় আসছে না।

এর আগে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে এমন প্রশ্নে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চাইছি না। কারণ সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। দেখা যাচ্ছে আমরা একটি তারিখ ঘোষণা করলাম, পরে কোভিড সংক্রমণ বেড়ে গেলো। একারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সময় আসলেই চলতি বছরের পাবলিক পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।

Tag :
জনপ্রিয়

চলতি বছর এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি ও সমমানের পরীক্ষা আগস্টে

Update Time : ০৫:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২