ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৮ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ফরিদপুরের শহীদ মিনারে মানুষের ঢল; বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

মায়ের ভাষায় কথা বলার জন্য যারা অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ফরিদপুরের শহীদ মিনারে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। যাদের আত্মত্যাগের বিনিময়ে ভাষার অধিকার পেয়েছিল বাঙালি, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের দিকে ফুল হাতে খালি পায়ে হেঁটে একে একে এগিয়ে যাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

সরকারি বিভিন্ন দপ্তর থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার নেতৃবর্গসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন ফরিদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে।

প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহরের অম্বিকা ময়দানে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং জেলা পুলিশের পক্ষ থেকে ফরিদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ আলিমুজ্জামান, বিপিএম পুলিশ সুপার, ফরিদপুর।

এর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়।পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা প্রেসক্লাব সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সর্বস্তরের মানুষ শহীদ স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফরিদপুর, জেলা পুলিশের পক্ষ থেকে ফরিদপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও ফরিদপুর পুলিশ লাইন্স শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

Tag :

দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম

ফরিদপুরের শহীদ মিনারে মানুষের ঢল; বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

Update Time : ০৩:৪৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২