ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের পথে সাকিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ৩২৯ Time View

দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ইতিহাস গড়ার কিছুক্ষণ পরেই দেশের উদ্দেশ্যে রওনা হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জোহানেসবার্গ সময় বুধবার রাত সাড়ে নয়টার ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেশসেরা এ ক্রিকেটার।

কয়েকদিন আগে মা, শাশুড়ি এবং ৩ সন্তান বিভিন্ন ধরনের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাই গত সোমবার সাকিবের দেশে ফেরার কথা ছিল। কিন্তু তৃতীয় ওয়ানডে সিরিজ খেলেই ফেরার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী বুধবার সিরিজ জয় নিশ্চিত করেই দেশে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়ে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার দেয়া ১৫৫ রানের টার্গেটে বাংলাদেশ পৌঁছে যায় ১৪১ বল হাতে রেখেই। বল হাতে দুই উইকেট ও ব্যাট হাতে ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

এর আগে প্রথম ওয়ানডে ৩৮ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ওয়ানডেতে দাপুটে জয়ে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
Tag :

দেশের পথে সাকিব

Update Time : ০৪:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২