ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ ভারতীয় সিনেমা ইতিহাসে রীতিমত তাণ্ডব শুরু করেছে

মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। মুক্তির পর থেকে ভারতীয় সিনেমা ইতিহাসে নতুন নতুন রেকর্ড রচনা করছে সিনেমাটি।

প্রথম দিন এটি কেবল ভারতেই আয় করেছে ১৩৪ কোটি ৫০ লাখ রুপি। এর আগে অন্য কোনো সিনেমা ভারতে একদিনে এতো বেশি আয় করতে পারেনি।

হিন্দি ভার্সনেও বেশ চমক দেখিয়েছে রকিং স্টার ইয়াশ অভিনীত সিনেমাটি। প্রথম দিন শুধুমাত্র হিন্দি ভার্সন থেকে সংগ্রহ করেছে ৫৩ কোটি ৯৫ লাখ রুপি। কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা হয়েও ‘কেজিএফ ২’ গুঁড়িয়ে দিয়েছে হিন্দি সিনেমার সমস্ত রেকর্ড।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কন্নড় তারকা যশ। তবে এখন তাকে গোটা ভারতের তারকা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। দর্শক ও বক্স অফিস সমালোচকরা যশকে ‘বক্স অফিস মনস্টার’ বলেও আখ্যা দিচ্ছেন।

এদিকে মুক্তির পর চারদিক থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছে সিনেমাটি। প্রায় সব সমালোচক সিনেমাটিকে চমৎকার রেটিং দিয়েছেন। সুতরাং ‘কেজিএফ ঝড়’ যে অনেকদিন ধরে চলবে, তা সহজেই অনুমান করা যাচ্ছে।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমায় যশ ছাড়াও অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ। রেকর্ড সৃষ্টিকারী সিনেমাটি নির্মাণ করেছেন প্রশান্ত নীল।

সিনেমা বিশ্লেষকরা বলছেন, এটা কন্নড় কিংবা ভারতীয় সিনেমা নয়; এটা আন্তর্জাতিক সিনেমা। নাম ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। যা গতকাল (১৪ এপ্রিল) বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর প্রথম দিনেই বক্স অফিসে তুফান তুলেছে সিনেমাটি।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ ভারতীয় সিনেমা ইতিহাসে রীতিমত তাণ্ডব শুরু করেছে

Update Time : ০২:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২