ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৮ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ফরিদপুরের সালথায় সংঘর্ষ-মারামারী নিরসনের লক্ষে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১১:০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ২৫৫ Time View

ফরিদপুরের সালথায় সংঘর্ষ-মারামারী ও ভাংচুর নিরসনের লক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা।  বুধবার সকাল ১১ টায় সালথা মাল্টিপারপাস হলরুমে এ সভার আয়োজন করেন থানা পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদি’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসচেতনতা মূলক বক্তব্য দেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, ইউসুফদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছায়েম হোসেন, সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলী, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সালথা থানার এসআই মারুফ হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, আজকের কোমলমতি ছেলে-মেয়েরাই আগামী দিনের ভবিষ্যত। এই ছেলে-মেয়েরাই পারে সুন্দর সমাজ গড়তে। আদিম যুগের বর্বর থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। সালথায় যারা মারামারী করে তাদেরকে প্রতিরোধ করতে হবে।সংঘর্ষ-মারামারী ও ভাংচুর বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের আহব্বান জানান তিনি।

Tag :

দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম

ফরিদপুরের সালথায় সংঘর্ষ-মারামারী নিরসনের লক্ষে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

Update Time : ১১:০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২