ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঈদ উপলক্ষে ২৪ ঘণ্টা ছয়টি ফেরি চলাচল করবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ২৮২ Time View
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঈদ উপলক্ষে ২৪ ঘণ্টা ছয়টি ফেরি চলাচল করবে। বুধবার থেকে এ নৌরুটে পাঁচটি ফেরি চলাচল শুরু করেছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকে আরও একটি ফেরি যুক্ত হচ্ছে বলে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ছয়টি ফেরি এবং মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে চারটিসহ উভয় রুটে ঈদের ছুটির আগে ও পরে ১০টি ফেরি চলবে। এর মধ্যে মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে রাতে আপাতত একটি ফেরি চলবে। তবে যাত্রীচাপ বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে বুধবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের ভিড় রয়েছে ঘাটে। নৌরুটে ৮৭টি লঞ্চ চলাচল করছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চের পাশাপাশি ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, মিনি রো-রো সুফিয়া কামাল ও বেগম রোকেয়া এ পাঁচটি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে চলাচল করছে। আরও একটি ফেরি যুক্ত হবে এ নৌরুটে।
এছাড়া শরিয়তপুরের মাঝিরঘাট  রুটে রাতে চলবে শুধু ফরিদপুর ফেরি। এবং দু’টি ডাম্প ফেরিসহ চারটি ফেরি দিনের বেলায় চলছে।  আপাতত ঈদের আগে পাঁচদিন এবং পরে পাঁচদিন ২৪ ঘণ্টা শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মা সেতুর নীচ দিয়ে আগের নিয়মে এ পাঁচটি ফেরি চলাচল করবে বলে নিশ্চিত করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া এ পাঁচটি ফেরিসহ মোট ছয়টি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ২৪ ঘণ্টাই চলবে।
Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঈদ উপলক্ষে ২৪ ঘণ্টা ছয়টি ফেরি চলাচল করবে

Update Time : ০৪:৩২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২