ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন ব্রাজিলকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিটদের তালিকায় রাখছেন না দলটির গোলকিপার ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’, চামড়া থেকে চিপ, বৈপ্লবিক পরিবর্তন গোলাপ জলে ‘শুদ্ধি’ সেরে ব্রাজিল ছেড়ে ফ্রান্সের সমর্থক ফরিদপুরের পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট বাজেট উপস্থাপনের পরের দিনও বাজার পরিস্থিতি একদম স্বাভাবিক অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আজ আগামী মহররম মাসে অনুষ্ঠিত হবে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল এক নজরে বিশ্ব সংবাদ: ১১ জুন ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

শত শত ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী ও দেশটির নিরাপত্তা বাহিনীর আল-আকসা মসজিদে তাণ্ডব

শত শত ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী ও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে। এ সময় তারা আল-আকসা মসজিদে ইসরাইলি পতাকা উত্তোলন করে। বৃহস্পতিবার পূর্ব জেরুসালেমের পুরাতন শহরে এ ঘটনা ঘটে।

ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদে পশ্চিমাংশের মরক্কোন গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর দখল করার পর ইসরাইলি কর্তৃপক্ষ ওই পবিত্র স্থানটি নিয়ন্ত্রণ করছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আল-আকসা মসজিদের ভিতরে ইসরাইলিরা প্রার্থনা করেছে। এরপর ওই পবিত্র মসজিদের কাত্তানিন গেট এলাকায় তারা ইসরাইলি পতাকা উত্তোলন করে।

বার্তা সংস্থা ওয়াফা বলেছে, কমপক্ষে ছয় শ’ ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী ২২ টি গ্রুপে ভাগ হয়ে আল-আকসা মসজিদে প্রবেশ করে। এসব ইহুদি বসতি স্থাপনকারীদের নেতৃত্ব দিচ্ছিলেন চরমপন্থী ইসরাইলি এমপি ইয়েহুদা গ্লিক।

ফিলিস্তিনি বার্তা সংস্থা আরো জানিয়েছে, আল-আকসা মসজিদে ইহুদিদের এমন তাণ্ডব চালানোর সময় সেখানে মুসল্লিদের প্রবেশ করতে দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ। সকালে নামাজ পড়তেও বাধা দেয়া হয়। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক মুসল্লিকে মারধরও করেছে। এছাড়া এ ঘটনায় প্রতিবাদকারী ফিলিস্তিনিদের দিকে রাবার-কোটেড বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছোঁড়া হয়।

সূত্র : মিডল ইস্ট আই

Tag :

ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

শত শত ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী ও দেশটির নিরাপত্তা বাহিনীর আল-আকসা মসজিদে তাণ্ডব

Update Time : ১২:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২