ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

বলিউডের জনপ্রিয় গায়ক কেকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য

বলিউডের জনপ্রিয় গায়ক কেকের (কৃষ্ণকুমার কুন্নাথ) মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। এই মৃত্যু অস্বাভাবিক বলে মনে করছেন কলকাতার নজরুল মঞ্চে কেকের শেষ কনসার্টে যাওয়া তার সঙ্গীরা। তাই মামলা দায়ের করেছেন তারা।

বুধবার (১ জুন) সকালে কলকাতার নিউ মার্কেট থানায় কেকে’র অস্বাভাবিক মৃত্যুর মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার। কেকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। এছাড়া কলকাতার যে পাঁচ তারকা হোটেলে ছিলেন তিনি, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এরইমধ্যে তদন্তে নেমেছে নিউ মার্কেট পুলিশ। হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষা করা হচ্ছে সিসিটিভি ফুটেজও। বুধবার সকালেই এই তারকার ময়নাতদন্তও শুরু হওয়ার কথা।

পরপর দু’দিন কলকাতায় অনুষ্ঠান করেন কেকে। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় নজরুল মঞ্চে বেশ কয়েকটি গান গাওয়ার পরই অসুস্থ বোধ করেন গায়ক। ফলে অনুষ্ঠানের সময় স্পট লাইট বন্ধ করতে বলেছিলেন তিনি। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন। সেখান থেকে ফিরে যান হোটেলে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা আর হয়নি। রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তবে তার মাথা ও মুখে নাকি আঘাতের চিহ্ন রয়েছে, যা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ‘দিল ইবাদত’, ‘আঁখো মে তেরি’, ‘জারা সা’, ‘তু যো মিলা’র মতো অসংখ্য জনপ্রিয় সব উপহার দিয়েছেন কেকে।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

বলিউডের জনপ্রিয় গায়ক কেকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য

Update Time : ০৯:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২