বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৭৭৫ জন। নতুন আক্রান্ত নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৮৪৬ জনে।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৭২ জনের। এছাড়া এই দিন বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৪ হাজার ৪৭৬ জন।
করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।
শুক্রবার দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, আর এ দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে তাইওয়ানে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৮৬২ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২০৫ জনের।
একই দিন তাইওয়ানে কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ২১৩ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৩৪৭ জন।
যুক্তরাষ্ট্র ও তাইওয়ান ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রম-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— জার্মানি (নতুন আক্রান্ত ৭৪ হাজার ৯০৮ জন, মৃত ১০৬ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ৫৬ হাজার ৪৯১ জন, মৃত ১৫৮ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩০ হাজার ১০ জন, মৃত ৩৮ জন), রাশিয়া (মৃত ৭০ জন, নতুন আক্রান্ত ৩ হাজার ৬৭৮ জন), স্পেন (মৃত ৬৪ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ১৫২ জন) ও উত্তর কোরিয়া (নতুন আক্রান্ত ৪৫ হাজার ৫৪০, মৃত ০)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৮৯৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১০ লাখ ৩১ হাজার ১৯১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৬ হাজার ৭০৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
আন্তজার্তিক ডেস্ক 






















