ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ভবন ধসে ১৯ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ভবন ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত আছেন ৬ জন।

স্থানীয় সময় সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে কুর্লার নায়েক নগর সোসাইটির একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল দল।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি) জানায়, ধ্বংসাবশেষ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ঘাটকোপারের রাজাওয়াদি হাসপাতালে আনাদের মধ্যে ২৮ এবং ৩০ বছর বয়সী দুজন পুরুষকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবসেনা নেতা আদিত্য ঠাকরে সোমবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানের দেখভাল করেন।

মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই জানিয়েছেন, নিহতদের পরিবারকে প্রত্যেককে ৫ লাখ রুপি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।

তিনি বলেন, ‘ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য বৈঠক ডাকা হয়েছে।’

সাবেক স্থানীয় কর্পোরেটর প্রবীনা মোরাজকার বলেন, ‘ভবনের বাসিন্দাদের এবং এলাকার অন্য তিনজনকে ভবনটি খালি করার জন্য নোটিশ দেয়া হয়েছিল। তবে যারা ভাড়ায় থাকছিলেন তারা চলে যাননি।’

ভবনের মালিক কে এখনো তা জানা যায়নি বলে জানান তিনি।

বিএমসির অতিরিক্ত কমিশনার অশ্বিনী ভিদে বলেন, ‘ধসে পড়া ভবনটি জরাজীর্ণ ছিল। ২০১৩ সাল থেকে প্রথমে মেরামত, পরে ভবনটি ভেঙে ফেলার নোটিশ দেয়া হয়েছিল।’

ঘটনাস্থলে ধারণ করা ভিডিওগুলোতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ভবনের অবশিষ্টাংশগুলোতে ছাপিয়ে বেড়াচ্ছেন। ধ্বংসাবশেষের নিচে অন্তত চারজনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ভবন ধসে ১৯ জনের মৃত্যু

Update Time : ০৪:৪০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২