ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৪ মে ২০২৬

সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের খোজখবর নিলেন মাননীয় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সংসদে তার নি‌জের আসন থে‌কে উঠে গি‌য়ে বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশা‌দের শারী‌রিক অবস্থার খোঁজ খবর নি‌য়ে‌ছেন।

বুধবার বিকা‌লে জাতীয় সংসদে বা‌জেট অধিবেশনের শুরু‌তে সংসদ নেতা ও বি‌রোধী‌নেতার ম‌ধ্যে এই সৌজন‌্য সাক্ষাত হয়। এসময় চিফ হইপ নূর ই আলম চৌধুরী, আওয়ামী লী‌গের সাংসদ ম‌তিয়া চৌধুরী প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

এরশা‌দের বড় ছে‌লে রাহ‌গির আল মা‌হে সাদ এরশাদ জানান, বা‌জেট অধিবেশনে যোগ দিতে আম্মু (রওশন এরশাদ) সংস‌দে প্রবেশ করার পরপরই সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নি‌জের আসন ছে‌ড়ে আম্মুর কা‌ছে যান। এসময় তি‌নি ব‌লেন, কেমন আছেন? শরীর কেমন? ব‌্যংক‌কে চি‌কিৎসা কেমন হয়েছে? আম্মুর স্বা‌স্থের খোঁজ খবর নেন। ভা‌লো মন্দ জি‌জ্ঞেস ক‌রেন। আম্মুও হা‌সিমু‌খে জবাব দেন। প‌রিপুর্ণ সুস্থ হ‌য়ে ফি‌রে আসার কথাও ব‌লেন প্রধানমন্ত্রী।

সাদ বলেন, প্রধানমন্ত্রী হ‌য়ে যেভা‌বে আসন ছে‌ড়ে আম্মুর খোজ খবর নি‌য়ে‌ছেন, তা‌তে আমরা অবাক হ‌য়ে‌ছি। আগেও আম্মুর নিয়‌মিত খোঁজ খবর রে‌খে‌ছেন তি‌নি। এজন‌্য আমি প্রধানমন্ত্রীর কা‌ছে চির কৃতজ্ঞ।

জাতীয় পা‌র্টির কো চেয়ারম‌্যান ও সা‌বেকমন্ত্রী কাজী ফি‌রোজ রশীদ ব‌লেন, এটিই গণত‌ন্ত্রের সৌন্দর্য‌্য। সংদস নেতা নি‌জের আসন ছে‌ড়ে বি‌রোধী‌নেতার কা‌ছে গি‌য়ে তাঁর খোজ খবর নি‌য়ে‌ছেন। প্রধানমন্ত্রী মান‌বিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন ক‌রে‌ছেন।

এর আগে বি‌রোধীদলীয় ‌নেতা বা‌জেটের উপর বক্তব‌্য রা‌খেন। পদ্ম‌সেতু নির্মা‌ণের জন‌্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা ক‌রেন। এসময় তি‌নি বি‌দে‌শে চি‌কিৎসাকা‌লে নিয়‌মিত খোঁজ খবর নেয়ার জন‌্য রাষ্ট্রপ‌তি আবদুল হা‌মিদ, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা, স্পিকার শি‌রিন শারমীন চৌধুরীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

দীর্ঘ সাড়ে সাতমাস চি‌কিৎসা শে‌ষে সোমবার দুপু‌রে দে‌শে ফেরেন রওশন এরশাদ। আগামী ৪ জুলাই তি‌নি আবারও চি‌কিৎসার জন‌্য ব‌্যংক‌ক যা‌বেন।

Tag :

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস

সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের খোজখবর নিলেন মাননীয় প্রধানমন্ত্রী

Update Time : ০৫:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২