ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হওয়ার সময় এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর টহল দল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • ২৯২ Time View
নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হওয়ার সময় মো. খালেদ মাহফুজ (২২) নামে এক যুবককে আটক করেছে সেতুতে থাকা সেনাবাহিনীর টহল দল।
বৃহস্পতিবার (০৭ জুলাই) বিকেলে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পরে সেনা টহল দলের সদস্যরা তাকে পদ্মা সেতু দক্ষিণ থানায় হস্তান্তর করেছে। আটক খালেদ নড়াইল জেলার নরাগাতি থানার পানি পারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে উঠে পড়েন মাহফুজ নামের এক বাইকার। বেলা ১১টার দিকে সেতু পার হয়ে জাজিরা প্রান্ত দিয়ে নামার সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যরা তাকে আটক করে। পরে পদ্মা দক্ষিণ থানায় তাকে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে আটক মাহফুজ পদ্মা দক্ষিণ থানা হেফাজতে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হওয়ার সময় এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর টহল দল

Update Time : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২