ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

রাজাপাকসের সরকারি বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়া শ্রীলঙ্কার হাজার হাজার বিক্ষোভকারী পুলিশি প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে ঢুকে পড়েছেন। বিক্ষোভকারীদের আগ্রাসী এই পদক্ষেপের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন গাটাবায়া রাজাপাকসে।

সামরিক বাহিনীর সহায়তায় শুক্রবারই গোতাবায়া সরকারি বাসভবন ত্যাগ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দু’টি সূত্র জানায়, গোয়েন্দাদের কাছ থেকে শনিবারের বিক্ষোভের খবর পেয়ে শুক্রবার সামরিক বাহিনীর তত্ত্বাবধানে নিজের বাসভবন ত্যাগ করেন গোতাবায়া।

বর্তমানে তিনি কোথায় আছেন, তা উল্লেখ করেনি মন্ত্রণালয়ের সূত্র। তবে জানিয়েছে— তিনি নিরাপদে আছেন।

এদিকে, শনিবার সকালে বিক্ষোভকারীরা পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ঘেরাও করেন। প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার খবর তাদের বিক্ষোভ না কমিয়ে বরং বাড়িয়ে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশে রাজধানী কলম্বোতে যে মিছিলটি বের হয়, সেটি চলতি বছরের সবচেয়ে দীর্ঘ মিছিল।

শনিবার রাজধানী কলম্বোতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। এর এক পর্যায়ে বিক্ষোভ থেকে প্রেসিডেন্টের বাসভবন অভিমুখে যাত্রা করেন তারা। এ সময় পুলিশি প্রতিবন্ধকতা সরিয়ে প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা।

পরিস্থিতি শান্ত করতে পুলিশ এগিয়ে এলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাত হয় তাদের। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘাতে আহত হয়ে অন্তত ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ জন পুলিশ সদস্যও রয়েছেন।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক আর্থিক সংকট পার করছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বলে আর কিছু নেই। ফলে ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কা খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানি প্রয়োজন মেটাতে পারছে না।

বর্তমান এই দুরাবস্থার জন্য দেশটির অধিকাংশ মানুষ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের দায়ী করছেন। গত মার্চ থেকেই তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরে।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

রাজাপাকসের সরকারি বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা

Update Time : ১১:৩৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২