ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন ডাক্তার: পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নতুন অতিথিকে বরণ করার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছেন। অনাগত সন্তানের জন্য বাহারি পোশাক, প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন এই হবু মা। পরীমনির চোখে-মুখে মাতৃত্বের উজ্জ্বল আভা ঠিকরে পড়ছে। সবকিছু মিলিয়ে দারুণ সময় পার করছেন এই নায়িকা। তার ফেসবুকে ঢুঁ মারলে অন্তত তেমন চিত্রই দেখা যায়। কিন্তু কবে নাগাদ পৃথিবীর আলো দেখবে পরীমনির সন্তান? এবার এ প্রশ্নের উত্তর জানালেন তিনি।

গত ১ আগস্ট স্বামী শরীফুল রাজকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন পরীমনি। ডাক্তার জানিয়েছেন, পরী ও গর্ভের সন্তান সুস্থ আছে। এ বিষয়ে পরীমনি বলেন, ‘২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন ডাক্তার।’

নতুন অতিথিকে বরণ করতে পরীমনির শাশুড়ি, খালাসহ অনেকেই এখন তার বাসায় অবস্থান করছেন। এর মধ্যে রাজ অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার প্রচারের ব্যস্ত থাকলেও পরীমনিকে ঠিকই সময় দিচ্ছেন রাজ। এ বিষয়ে পরীমনি বলেন—‘সিনেমার প্রচারের ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে রাজ। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি।’

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন ডাক্তার: পরীমনি

Update Time : ০৬:০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২