ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই

গোপন নথিপত্রের সন্ধানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

মঙ্গলবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডার পাম বিচ শহরের মার-এ-লাগোতে এই অভিযান চালায় এফবিআই।

প্রতিবেদনে বলা হয়, এফবিআই এজেন্টরা সোমবার নিজের মার-এ-লাগো এস্টেটে অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি কোনো ধরনের অনুমতি ছাড়াই এই অভিযান চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রয়টার্স বলছে, ফ্লোরিডার এই বাড়িতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট অফিশিয়াল প্রেসিডেন্সিয়াল রেকর্ডস সরিয়ে রেখেছেন বলে যে কথা শোনা যায় এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের তদন্তের সঙ্গে এই অভিযানের সম্ভবত সংযোগ থাকতে পারে।

এফবিআইয়ের অভিযান শুরুর পর ট্রাম্প বলেন, ‘সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে কাজ করার এবং সহযোগিতা করার পরও আমার বাড়িতে এই অঘোষিত অভিযান চালানোর কোনো প্রয়োজনীয়তা ছিলো না। তারা এমনকি কোনো অনুমতি না নিয়েই আমার বাড়িতে প্রবেশ করেছে!’

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এফবিআইয়ের অভিযানের সময় ট্রাম্প তার এই বাড়িতে ছিলেন না। তবে এফবিআই সেখানে প্রবেশের জন্য একটি সার্চ ওয়ারেন্ট নিয়েছিলো। এছাড়া অজ্ঞাত দু’টি সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও বলছে, গোপন নথি খুঁজে পেতেই এই অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস ছেড়ে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ দ্বীপের মার-এ-লাগো ভবনটিকে স্থায়ী আবাস হিসেবে ব্যবহার করছেন।

নিউইয়র্ক পোস্টসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম ইতোপূর্বে জানিয়েছিলো, সমুদ্র তীর ঘেঁষা এই বাড়িটি বরাবরই ট্রাম্পের খুব প্রিয়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের চার বছর এই ভবনে অনেক সময় কাটিয়েছেন তিনি। প্রতিবছর যুক্তরাষ্ট্রের দীর্ঘ শীতকালের প্রায় পুরো সময় এই ভবনে কাটানোর কারণে অনেকেই মার-এ-লাগোকে ‘শীতকালীন হোয়াইট হাউস’ নামও দিয়েছিলেন।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই

Update Time : ০৫:৫৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২