ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চলতি ২০২২ সালে জ্বালানি তেল বিক্রি করে রেকর্ড ৪ হাজার ৮৪০ কোটি ডলার মুনাফা করেছে সৌদি আরব

চলতি ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, মে ও জুন মাস) জ্বালানি তেল বিক্রি করে রেকর্ড ৪ হাজার ৮৪০ কোটি ডলার মুনাফা করেছে সৌদি আরব। দেশটির জ্বালানি তেল উত্তোলন-পরিশোধন ও বিক্রয়ের দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকোর সূত্রে জানা গেছে এ তথ্য।

প্রান্তিক হিসেবে আরামকোর এই পরিমাণ মুনাফা এর আগে কখনও হয়নি। ২০২২ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ) আরামকোর মুনাফা ছিল ৩ হাজার ৯৫০ কোটি ডলার। সেই তুলনায় দ্বিতীয় প্রান্তিকে মুনাফার পরিমাণ বেড়েছে প্রায় ২২ দশমিক ৭ শতাংশ।

আয় ও মুনাফার হিসেবে ইতোমধ্যেই জ্বালানি ব্যবসায় নিয়োজিত এক্সনমোবিল, শেভরন, শেল, টোটালএনার্জি ও এনির মতো বহুজাতিক বিভিন্ন কোম্পানির কাতারে উঠে এসেছে আরামকো।

আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন এইচ. নাসের এএফপিকে বলেন, রেকর্ড পরিমাণ এই মুনাফার পেছনে কয়েকটি প্রভাবক কাজ করেছে। তিনি বলেন, ‘প্রথমত মহামারির কারণে গত প্রায় দু’বছর বৈশ্বিক অর্থনীতিতে স্থবিরতা ছিল, তা কাটাতে প্রায় সব দেশেই তেলের চাহিদা বাড়তি ছিল বছরের শুরু থেকে।’

‘দ্বিতীয়ত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়। অনেক দেশ রাশিয়া থেকে তেল না কেনার ঘোষণা দেয়। সে সময় আমরা তেলের উৎপাদন বাড়িয়েছিলাম।’

এএফপিকে তিনি আরও জানান, ২০২১ সালের প্রথম ছয় মাসে আরামকোর মুনাফা ছিল ৪ হাজার ৭২০ কোটি ডলার। আর চলতি বছরের প্রথম ছয় মাসে এই মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ— ৮ হাজার ৭৯০ কোটি ডলার।

এদিকে ব্যাপক মুনাফা করায় আরামকোর শেয়ারের মূল্যও বেড়ে গেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শেয়ারবাজারে আরামকোর শেয়ারের দাম বেড়েছে ২৫ শতাংশ।

এএফপির প্রতিবেদনে আরামকোর এই মুনাফার প্রধান কৃতিত্ব দেওয়া হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। ২০১৭ সালে দেশের যুবরাজের পদে আসীন হওয়ার পরই তিনি ঘোষণা দিয়েছিলেন— আরামকোকে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি হিসেবে গড়ে তুলবেন।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

চলতি ২০২২ সালে জ্বালানি তেল বিক্রি করে রেকর্ড ৪ হাজার ৮৪০ কোটি ডলার মুনাফা করেছে সৌদি আরব

Update Time : ০২:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২