ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ইউক্রেন সফরে যাচ্ছেন এরদোগান-গুতেরেস

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবার দেশটিতে সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান বৃহস্পতিবার গুতেরেস ও এরদোগান পশ্চিম ইউক্রেনের লভিভে জেলেনস্কির সাথে ত্রিপিক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে রাশিয়ার সাথে বিরোধের রাজনৈতিক সমাধানের পাশাপাশি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

এছাড়া শুক্রবার কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর নগরী ওডেসা সফর করবেন তারা। জাতিসংঘের মধ্যস্ততায় স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে সম্প্রতি এই বন্দর দিয়ে শস্য রপ্তানি আবারও শুরু হয়েছে।

ইউক্রেন সফরের পর আগামী শনিবার গুতেরেস ইস্তাম্বুলের যৌথ সমন্বয় কেন্দ্র পরিদর্শন করবেন। এই সমন্বয় কেন্দ্রটি রাশিয়ান, ইউক্রেনীয়, তুর্কি ও জাতিসংঘের কর্মকর্তাদের নিয়ে গঠিত এবং তারা ইউক্রেনের শস্য ও সারের রপ্তানির তদারকি করছে।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

ইউক্রেন সফরে যাচ্ছেন এরদোগান-গুতেরেস

Update Time : ০৮:৫৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২