ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চীনে তীব্র খরা ও রেকর্ড দাবদাহের কারণে বৃষ্টি নামাতে আকাশে রকেট ছুড়ছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:৩৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ২৩৭ Time View

চীনের কর্তৃপক্ষ তীব্র খরা ও রেকর্ড দাবদাহের কারণে দেশটির মধ্য ও দক্ষিণ-পশ্চিমের কিছু অংশে বৃষ্টি নামানোর চেষ্টা করছে।

এরই মধ্যে এশিয়ার সবচেয়ে লম্বা জলপথ হিসেবে বিবেচিত ইয়াংসি নদীর পানির স্তর রেকর্ড নিচে নেমে গেছে এবং নদীর কিছু অংশে স্বাভাবিকের অর্ধেকের চেয়েও কম বৃষ্টি হয়েছে।

দেশটির কর্মকর্তা বলছেন, জলবিদ্যুতের জলাধারে পানি অর্ধেকের মতো কমে গেছে।

একই সময়ে তীব্র গরমে চীনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলো মারাত্মক চাপে পড়েছে।

এমন পরিস্থিতিতে খরাপীড়িত ইয়াংসি নদীর আশপাশের প্রদেশে বৃষ্টি নামাতে ক্লাউড সিডিং অপারেশন চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এরই মধ্যে বিশেষ রাসায়নিকবাহী রকেট ছোড়া হয়েছে।

হুবাই ও অন্যান্য প্রদেশে এই অপারেশন চালানো হলেও অনেক স্থানে পর্যাপ্ত মেঘের অভাবে বিশেষ রাসায়নিকবাহী রকেট ছোড়া স্থগিত করা হয়েছে।

এদিকে সিচুয়ানের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

প্রদেশটিতে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় এয়ার কন্ডিশনের তাপমাত্রা ২৬ ডিগ্রির নিচে রাখতে বলা হয়েছে এবং শ্রমিকদের লিফটে চলাচল করতে নিষেধ করা হয়েছে।

সিচুয়ানের লাখ লাখ বাসিন্দা প্রায়ই বিদ্যুৎহীন অবস্থায় পড়ছেন।

স্থানীয় গণমাধ্যম বলছে, প্রদেশটির দাঝো শহরে লোডশেডিং দিনে ৩ ঘণ্টাও হচ্ছে। এ শহরের বাসিন্দা ৫৪ লাখ।

ন্যাশনাল ক্লাইমেট সেন্টার জানিয়েছে, দেশটিতে দুই মাসব্যাপী রেকর্ড তীব্র দাবদাহ চলছে।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

চীনে তীব্র খরা ও রেকর্ড দাবদাহের কারণে বৃষ্টি নামাতে আকাশে রকেট ছুড়ছে

Update Time : ০৮:৩৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২