ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

নিয়মিত শারীরিক চেকআপ শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত শারীরিক চেকআপ শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বাসায় পৌঁছান তিনি।
এর আগে বিকেল ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি হাসপাতালের উদ্দেশে রওনা হয়। ৪টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এসময় সঙ্গে ছিলেন খালেজা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
পরীক্ষা নিরীক্ষা শেষে বাসায় পৌঁছালেও এখনো তার সর্বশেষ শারীরিক অবস্থার ব্যাপারে কিছু জানা যায়নি।
এদিন সকালে বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিকালে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যাচ্ছেন।
হাসপাতালে নেয়ার আগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। একটি মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। এখন তিনি সেই সাজার মধ্যে আছেন। তিনি এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসা পাওয়া যে মৌলিক অধিকার, সেটা থেকেও তিনি বঞ্চিত।
তিনি আরও বলেন, চিকিৎসকরা বলেছেন ওনাকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান। এই দেশগুলোতে তার রোগের চিকিৎসা আছে। বারবার পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সরকারকে। কিন্তু সরকার তাকে কোনোভাবেই বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছে না।
Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

নিয়মিত শারীরিক চেকআপ শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

Update Time : ০৪:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২