ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালা চলছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • ২৭৯ Time View

ইউরিয়া সার, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল চলছে। হরতালের সমর্থনে জোটের নেতাকর্মীরা পল্টন এলাকায় মিছিল করলেও ছিল না কোনো উত্তাপ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল শেষ হবে দুপুর ১২টায়।

তবে হরতালের মধ্যেও স্বাভাবিক রয়েছে যান চলাচল। রাজধানীর বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট, গুলিস্তান, প্রেস ক্লাব এলাকার সড়কগুলোতে নির্বিঘ্নে চলছে যানবাহন। অফিসের জন্য বের হয়েছেন মানুষজন। ব্যবসায়ীরা খুলতে শুরু করেছেন দোকানপাট। তবে হরতালের সমর্থনে মিছিল করতে দেখা যায়।

সরেজমিন দেখা যায়, অন্যান্য দিনের মতো সকাল থেকেই সড়কে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে সংখ্যা বাড়ছে।

জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সভাপতি শাহ আলমের নেতৃত্বে পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম, জিরো পয়েন্টে মিছিল হয়েছে। এ সময় কয়েকটি সড়কে গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সারাদেশে হরতাল পালন করা হচ্ছে। জনগণ এই হরতালে সমর্থন দিচ্ছে। বাসমালিকরা জোর করে পরিবহন শ্রমিকদের বাস দিয়ে নামিয়েছে। পুলিশ হরতাল পালনে বাধা দিচ্ছে।

এদিকে হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

অন্যদিকে বুধবার (২৪ আগস্ট) রাত পৌনে ১১টায় রাজধানীর পল্টন মোড়ে হরতালের সমর্থনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালা চলছে

Update Time : ০৪:২৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২