ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থা অপরিবর্তিত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • ৩৩৯ Time View

গাজীপুর মেট্রেপিলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস,এম আইউব হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে ডা. সামন্ত লাল সেন ছাড়াও ঢাকা মেডিকেলের রিসপেরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের দুইজন চিকিৎসককেও রাখা হয়েছে।

তিনি বলেন, শনিবার রনির কোভিড টেস্টে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে। এরপরে তাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তার ব্লাড টেস্টে প্লাটিলেটও কম দেখা গেছে। সেই রিপোর্টগুলো আজকে বোর্ডের সভায় পর্যবেক্ষণ করা হবে। এরকম দুর্ঘটনায় দগ্ধদের মাল্টি অরগ্যানে সমস্যা হয়। কাজেই কমপক্ষে সাত দিনের আগে তার অবস্থা সম্পর্কে সুনিশ্চিত ভাবে কিছুই বলা যায় না। গত দুদিনের মত আজকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকেসহ পুলিশ সদস্য জিল্লুর রহমানকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

ছেলের এমন শারীরিক অবস্থায় কান্নায় ভেঙে পড়লেন রনির মা বিনা বেগম। শনিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমার ছেলে অসুস্থ। আমি দেশবাসীর কাছে আবেদন করছি আল্লার কাছে দোয়া করতে যাতে ওকে আমার কোলে ফিরিয়ে দেয়। ”

রনির এমন দুর্ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। রনির কাকা সংবাদমাধ্যমে বলেন, “ও আমার ভাতিজা। সবাইকে ভালোবাসে। একসঙ্গে চলতে পছন্দ করে। সকলে ওর জন্য দোয়া করবেন। ”

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর জেলা পুলিশ লাইনে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু হেনা রনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে একটি গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হন রনি। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, তাঁর শরীর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর শ্বাসনালি দগ্ধ হয়েছে।

এর আগে, শনিবার (১৭ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, আবু হেনা রনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন। তিনি আশঙ্কামুক্ত নন। তার সামান্য শ্বাসনালী পুড়েছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণে রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। একই ঘটনায় জিল্লুর রহমান নামের একজনের দেহের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ চার জন দগ্ধ হয়েছেন। পরে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

কৌতুক অভিনেতা আবু হেনা রনির ম্যানেজার সাদিক আল হাসান জানান, গাজীপুর মেট্রোপলিটনের চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন রনি। সেখানে গ্যাস বেলুন থেকে একটি বিস্ফোরণ হয়। তখন পাশেই দাঁড়িয়ে থাকা রনিসহ আরও কয়েকজন পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন। রনি ও কনস্টেবল জিল্লুরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থা অপরিবর্তিত

Update Time : ০৬:০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২