ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে লাগবে ১০ আঙ্গুলের ছাপ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • ৩০৮ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে ১০ আঙ্গুলের ছাপ লাগবে। যাদের ১০ আঙ্গুলের ছাপ দেয়া নেই আগামী জানুয়ারি থেকে তাদের আঙ্গুলের ছাপ নেয়া হবে।

শনিবার দুপুরে ঢাকা অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভায় এ কথা জানান নির্বাচন কমিশনের সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার।

সভায় নির্বাচন কমিশনের সচিব বলেন, নতুন ভোটারের ক্ষেত্রে সনদগুলো দেখা হচ্ছে। সংশোধনে ওয়ারিশান সনদ দেখা হবে।

যে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে তার উপর ভিত্তি করেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান সচিব।

মো: হুমায়ুন কবীর খোন্দকার আরও বলেন, সচিবালয়ের কাজের গতি না বাড়াতে পারলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। দ্বৈত ও ভুয়া ভোটার ঠেকাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

২০২৩ সালের নভেম্বরে বর্তমান ক্ষমতাসীন সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নিয়মানুযায়ী নভেম্বর থেকে জানুয়ারির ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। সেই হিসেবে ২০২৩ সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা ২০২৪ সালে জানুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচন করার পকিল্পনা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রায় অর্ধেক আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের অংশ হিসেবে সংস্থাটি একজন ভোটারের দুই হাতের সব আঙ্গুলের ছাপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে লাগবে ১০ আঙ্গুলের ছাপ

Update Time : ১২:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২