ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ফরিদপুরে মহিলা দলের মানববন্ধন

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক ফরিদপুর সদর -৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফসহ কয়েকজন নারী সংসদের নাম জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা ও মহানগর মহিলাদল।
মঙ্গলবার সকাল ১০টা ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী নাজনীন রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ফরিদপুর জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম,জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম, সহ-সভাপতি শাহনাজ সুলতানা, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান,মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া,সাংগঠনিক সম্পাদক শিউলি আক্তার, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা খন্দকার রলি, কোতয়ালী থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজ,সাধারন সম্পাদক সোনিয়া আক্তার লিপি সহ জেলা ও মহানগর মহিলাদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নাম জড়িয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য দ্রুত প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ফরিদপুরে মহিলা দলের মানববন্ধন

Update Time : ১২:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬