ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

টাকা ফেরত চেয়ে ঢাকা থেকে নোরা ফাতেহিকে আইনি নোটিশ

‘দিলবার’ ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘পাচতাওগে’, ‘গারমি’, ‘কামারিয়া’, ‘ড্যান্স মেরি রানি’ হিন্দি ছবির এই গানগুলোতে পারফর্ম করে দারুণ জনপ্রিয়তা পাওয়া বলিউডের নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশের মিরর গ্রুপ।
গত সেপ্টেম্বরে ঢাকায় আসার কথা থাকলেও সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় নোরা আসতে পারেননি। তবে এবার জানা গেল বলিউডের এই সেনসেশন আগামি নভেম্বরে ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন। যে কারণে মিরর গ্রুপ থেকে তাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।
নোটিশে বলা হয়, গত সেপ্টেম্বরে তাদের একটি প্রোগ্রামে আসার কথা ছিল নোরার। ১৫ লাখ রুপিও অ্যাডভান্স নিয়েছিলেন তিনি। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় নোরা আসতে পারেননি। পরবর্তী সময়ে আগের ১৫ লাখ রুপি ফেরত দেয়ার ব্যাপারে যোগাযোগ করা হলেও নোরার তরফ থেকে কোনো জবাব আসেনি। এ অবস্থায় নতুন আরেকটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নোরার ঢাকায় আসার ঘোষণা ‘মিরর গ্রুপ’-এর জন্য অসম্মানজনক বলে জানানো হয়।
এ জন্য মিরর গ্রুপের পক্ষ থেকে আইনি নোটিশের মাধ্যমে তাদের অর্থ ফেরত দেয়ার আগে নভেম্বরে নোরা ফাতেহিকে ঢাকার অনুষ্ঠানটিতে যোগ না দেয়ার অনুরোধ করা হয়েছে। নয়তো তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মিরর গ্রুপের প্রধান শাজাহান ভূইয়া সাজু।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে এক ভিডিওবার্তায় নোরা ফাতেহি জানান, ‘গ্লোবাল এসিভার এওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকা আসছেন।
ভিডিওবার্তায় তিনি বলেন, ১৮ নভেম্বর তিনি ঢাকা আসছেন। এ সময় আয়োজকদের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’
Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

টাকা ফেরত চেয়ে ঢাকা থেকে নোরা ফাতেহিকে আইনি নোটিশ

Update Time : ০৫:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২