ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রজ্ঞাপনের মাধ্যমে নোরা ফাতেহির বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করা হলো

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • ২৭৯ Time View

ফের ঢাকার পথে আটকে গেলেন বলিউডের নোরা ফাতেহি। ঢাকার মঞ্চে নাচার সকল প্রস্তুতি শেষ হলেও বাধ সাধলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৭ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করা হলো।

উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, দেশে বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া যাচ্ছে না।

এবার নোরার অংশ নেওয়ার কথা ছিলো নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের পক্ষে ইসরাত জাহান মারিয়ার আবেদনের প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দিয়েছে।

ঠিক একই ইস্যুতে গত মাসেও আরেকটি আয়োজনে অংশ নেওয়ার অনুমতি পায়নি বলিউডের এই নর্তকী।

সংস্কৃতি মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের স্মারকের প্রেক্ষিতে উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন হলে নারী উদ্যোক্তা ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অ্যাওয়ার্ডে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।

বিপরীতে, সম্প্রতি এক ভিডিওবার্তায় নোরা ফাতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’ একইসঙ্গে ১৫ অক্টোবর আয়োজক প্রতিষ্ঠানও সংবাদ সম্মেলন করে নোরার ঢাকা আগমন প্রসঙ্গে নিশ্চিত করেন গণমাধ্যমকে।

আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে— ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি। মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বিভিন্ন টিভি শোতেও নোরার উপস্থিতি বরাবরই জমকালো।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

প্রজ্ঞাপনের মাধ্যমে নোরা ফাতেহির বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করা হলো

Update Time : ১০:৪২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২