ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

ফরিদপুরের সমাবেশস্থলে ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
  • ২৬৬ Time View

ফরিদপুরে শনিবার বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। আগামীকাল বেলা ১১টায় শুরু হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শের আগের দিন আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সমাবেশস্থলে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

মহাসচিবের সঙ্গে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, বিএনপির দুই সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান এবং অন্য নেতারা।

সমাবেশে উপস্থিত হয়ে মির্জা ফখরুল সমাবেশের মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে উৎসাহিত করেন।

এদিকে গণসমাবেশের তিন দিন আগ থেকেই ফরিদপুরে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। গণপরিবহণ বন্ধ হলে দুর্ভোগ এড়াতে এ পন্থা অবলম্বন করেন তারা।

জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মাসুদ রানা বলেন, বুধবার রাত থেকেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে পৌঁছতে থাকেন।

ফরিদপুরের এ বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ বলেন, সরকার এই গণসমাবেশে আসা জনস্রোত বাধাগ্রস্ত করতে নানাভাবে বিঘ্ন সৃষ্টি করেছে। এজন্য নেতাকর্মীরা আগভাগেই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন।

ফরিদপুরের বিএনপি নেতারা বলছেন, এ গণসমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হবে। সমাবেশস্থল থেকে শহর পর্যন্ত লোকে-লোকারণ্য হবে- এমন প্রস্তুতিই নিচ্ছেন তারা।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

ফরিদপুরের সমাবেশস্থলে ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা

Update Time : ০৬:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২