ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার ঢামরাইয়ে একটি কীটনাশক কারখানায় অগ্রিকাণ্ড; নিয়ন্ত্রণে ১০ ইউনিট

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • ২৫৭ Time View

ঢাকার ঢামরাইয়ে একটি কীটনাশক কারখানায় অগ্রিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

শনিবার ভোর ৫টার দিকে ধামরাইয়ের কালামপুর বিসিক এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো লিমিটেড নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের সর্বমোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল হোসেন বলেন, প্রায় তিন ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানা যাবে।

Tag :

দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

ঢাকার ঢামরাইয়ে একটি কীটনাশক কারখানায় অগ্রিকাণ্ড; নিয়ন্ত্রণে ১০ ইউনিট

Update Time : ০৪:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২