ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ‘হেলিপ্যাড’ পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • ২৯৮ Time View
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেকের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ‘হেলিপ্যাড’ পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রিসোর্টের মালিকরা হেলিপ্যাডে পর্যটক প্রবেশ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাজেকের ওই স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারেন পর্যটকরা। এ কারণে পর্যটকদের কাছে সাজেকের হেলিপ্যাড আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ ছাড়াও এই হেলিপ্যাডের চারপাশে বেশি কিছু রিসোর্ট রয়েছে।

এক রিসোর্টের ব্যবস্থাপক জানান, গত কয়েক দিন ধরে হেলিপ্যাডের আশপাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখেছিলাম। সকালে জানতে পারলাম আজ থেকে হেলিপ্যাডে প্রবেশ নিষিদ্ধ করেছে সেনাবাহিনী।

পর্যটকরা জানান, প্রথমত নিরাপত্তার কারণে বন্ধ করা হয়েছে। তাছাড়া পর্যটকরা জায়গাটা খুব বেশি নোংরা করে ফেলেন, তাই হয়তো বন্ধ করে দিয়েছে।

ঢাকা থেকে বেড়াতে আসা আক্রাম হোসেন বলেন, হেলিপ্যাড থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার চিন্ত ছিল। কিন্তু এখানে এসে দেখি তা বন্ধ রয়েছে।

কয়েকজন পর্যটক বলেন, আসলে পর্যটকদের কাছে হেলিপ্যাড একটি আকর্ষণীয় জায়গা। কিন্তু সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত করে দেয়াতে একটু হতাশা কাজ করছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, আসলে পর্যটকরা হেলিপ্যাডের সৌন্দর্য রক্ষার ব্যাপারে সচেতন না। কেউ উচ্চশব্দে গান বাজান আবার অনেকের নেশাদ্রব্য গ্রহণের বিষয় সামনে এসেছে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই পর্যটকদের জন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

সাজেকের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ‘হেলিপ্যাড’ পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা

Update Time : ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২