ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী

কাতার বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি

রাত পোহালেই পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের। বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশীদের রাঙ্গাতে কাতার বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি।

শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিভিশন। থাকছে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানও।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, সত্ত্বাধিকার কেনা টিভি চ্যানেলই কেবল প্রচার করতে পারবে ফিফা বিশ্বকাপ ২০২২। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে টি-স্পোর্টস সত্ত্ব কিনেছে কাতার বিশ্বকাপের।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ফাইনাল, ১৯৮২ সালের কিছু ম্যাচের পর ১৯৮৬ সাল থেকে নিয়মিত ফিফা বিশ্বকাপ সম্প্রচার করে আসছিল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। স্যাটেলাইটে বেসরকারি চ্যানেলের যুগ চালু হওয়ার পর থেকে বেসরাকারি টিভি চ্যানেলগুলো বিশ্বকাপ সম্প্রচারের সত্ব কিনে নিলেও সমস্যায় পড়তে হয়নি বিটিভিকে।

Tag :

ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাতার বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি

Update Time : ০৫:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২