ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অত্যাধুনিক পারমাণবিক বোমা বহনকারী জঙ্গিবিমান তৈরি করেছে যুক্তরাষ্ট্র

চীন ও রাশিয়ার যুদ্ধবিমানকে টেক্কা দিতে অত্যাধুনিক পারমাণবিক বোমা বহনকারী জঙ্গিবিমান তৈরি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগন শুক্রবার নতুন এ বি-২১ বোমারু বিমান উন্মোচন করেছে। খবর আরব নিউজের।

গত ৩০ বছর ধরে যেসব বোমারু বিমান বানানো হয়েছে, এগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমান এটি।

বি-২১ বিমানের সবগুলো কারিগরি দিকই আপগ্রেড করা হয়েছে অন্যসব যুদ্ধবিমান থেকে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে আছে, বি-১ লেঞ্ঝার, বি-২ স্পিরিট ও বি-৫২ বোমারু বিমান। এগুলোর চেয়ে অত্যাধুনিক এবং রাডার ফাঁকি দিয়ে শত্রুপক্ষের অবস্থানে দ্রুত হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্রের নতুন বোমারু বিমান বি-২১।

Tag :

Update Time : ০৮:৪০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২