ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সরকার চিরস্থায়ীভাবে শেখ হাসিনার সরকারের পাশে থাকবে

ভারত সরকারের সড়ক, যোগাযোগ ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাবেক সেনা প্রধান জেনারেল ড. ভি. কে. সিং-এর সঙ্গে বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মুসা ও তার সহধর্মিনী শেখ রেহেনা মুসা দিল্লীর রাজীব গান্ধী ভবনে সোমবার (৫ ডিসেম্বর) তার সঙ্গে সাক্ষাতকালে তার হাতে পুষ্পস্তবক দিচ্ছেন

বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শের সরকার পুনঃপ্রতিষ্ঠা করে শেখ হাসিনা ভারতবাসীর সর্বাত্মক সমর্থন আদায় করে নিয়েছেন এবং ভারত সরকার চিরস্থায়ীভাবে তার সরকারের পাশে থাকবে।
ভারত সরকারের সড়ক, যোগাযোগ ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী জেনারেল ড. ভি. কে. সিংয়ের  বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মুসা ও তার সহধর্মিনী শেখ রেহেনা মুসা সোমবার (৫ ডিসেম্বর) দিল্লীর রাজীব গান্ধী ভবনে সাক্ষাৎ করলে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
ভারতের সাবেক সেনাবাহিনী প্রধান, ‘৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর একজন ক্যাপ্টেন হিসেবে তার যুদ্ধের স্মৃতিচারণ করে জেনারেল সিং বলেন, বাংলাদেশের ৩০ লাখ বীর শহীদ ও হাজার হাজার বীর মুক্তিবাহিনীর আত্মদানের ও ভারতীয় মিত্রবাহিনীর হাজার হাজার বীর যোদ্ধার আত্মোৎসর্গের পুণ্য মন্দির বাংলাদেশ। তিনি বলেন, তোমাদের জাতির জনক শেখ মুজিবের যোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির নব অধ্যায়ে পৌঁছে দিয়েছে বলে আমরা তার নাম নিয়ে গর্ব করি এবং ভারতবাসী তার নামে জয়ধ্বনি দেয় ও তাকে অভিনন্দন জানায়।
মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিত্রবাহিনীর বীর যোদ্ধাদের পুণ্য রক্তস্রোতে সিক্ত বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতীয় বীর সেনাদের বীরত্বের ও আত্মদানের প্রতি বাঙালি জাতির ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ বীর মুক্তিযোদ্ধারা রাজধানী ঢাকায় একটি মনুমেন্ট নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে, যে মনুমেন্টের সমুদয় ব্যয়ভার মুক্তিযোদ্ধারা বহন করবে বলে মুসা তাকে অবহিত করেন।
এ মহতী উদ্যোগের কথা জেনে জেনারেল ভি. কে সিং মোহাম্মদ মুসাকে ও তার মাধ্যমে বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী কোটি কোটি বাঙালি ভাই-বোনের প্রতি ও মুক্তিযুদ্ধের আদর্শের সরকার পরিচালনাকারী শেখ হাসিনার প্রতি তার গভীর শ্রদ্ধা ব্যক্ত করেন।
Tag :

ভারত সরকার চিরস্থায়ীভাবে শেখ হাসিনার সরকারের পাশে থাকবে

Update Time : ০৪:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২