ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজনের মৃত্যু

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে গোল্ড কোস্টের সিওয়ার্ল্ডের কাছে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, দুটি বিমানে থাকা আরও নয়জন যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে এক নারীসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিসবেন থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণে মেইন বিচ নামে পরিচিত একটি পর্যটন এলাকার জনপ্রিয় সী ওয়ার্ল্ড মেরিন থিম পার্কের কাছে স্থানীয় সময় দুপুর ২ টায় সংঘর্ষটি ঘটে।

কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিসের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল সাংবাদিকদের বলেছেন, দুটি হেলিকপ্টার একই সময়ে অবতরণ করার সময় এই সংঘর্ষ ঘটে বলে মনে হচ্ছে। তিনি বলেন, চারজন নিহত ও তিনজন গুরুতর আহত একই কপ্টারের যাত্রী।

ওয়ারেল আরও জানিয়েছেন, বালির তীরে অবস্থিত এলাকার কারণে উদ্ধার কাজ পরিচালনা এবং জরুরী পরিষেবাগুলি ঘটনাস্থলে পৌঁছানো কঠিন ছিল।

অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবিসি’র প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, উপকূল থেকে কয়েক ফুট বালির উপর একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে আছে । অন্য হেলিকপ্টারটি অনেকাংশে অক্ষত এবং দাঁড়িয়ে ছিল।

অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এই ঘটনার তদন্ত শুরু করেছে, যাকে মধ্য-আকাশ সংঘর্ষ হিসেবে বর্ণনা করেছে।

এটিএসবি একটি বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারীরা ধ্বংসাবশেষ পরীক্ষা করতে এবং সাইটের ম্যাপ করার পাশাপাশি পরীক্ষার জন্য উপাদানগুলি পুনরুদ্ধার করতে শীঘ্রই পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: বিবিসি, এএফপি

Tag :

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজনের মৃত্যু

Update Time : ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩