ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে সাইদ ফয়সাল নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত ফয়সালের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) লেখাপড়া করতেন। তার পরিবারের প্রায় সবাই বোস্টনে বাস করেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিসিএস নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সাইদ ফয়সাল নামে ওই শিক্ষার্থী পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।

পুলিশের দাবি, তারা গুলি করার আগে ওই তরুণ ধারাল ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান। তাকে থামাতে প্রথমে কয়েক রাউন্ড স্পঞ্জ ছোড়া হয়েছিল। কিন্তু এতেও তিনি না থেমে পুলিশের দিকে আসতে থাকেন। তখন পুলিশের এক কর্মকর্তা গুলি চালান।

কেমব্রিজের পুলিশ কমিশনার ক্রিস্টিন এলো বলেন, ‘আমাদের অফিসাররা একাধিকবার চেষ্টা করেও ওই ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করতে ব্যর্থ হন। আমরা পরিস্থিতি শান্ত করার জন্য কয়েকবার চেষ্টা করেছি।’

এদিকে পুলিশের যে কর্মকর্তা সাইদ ফয়সালের ওপর গুলি চালিয়েছেন, তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।

গুলি চালানোর ঘটনা তদন্ত করছে মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস।

Tag :

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত

Update Time : ০৯:৫৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩