ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

বৃহস্পতিবার মৌসুমের ‘শীতলতম দিন’ দেখে দিল্লি; তাপমাত্রা নামলো ১.৮ ডিগ্রিতে

শীতের দিল্লি এখন টেক্কা দিচ্ছে হিমালয়ের পাহাড়ি শহরগুলোকে। গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী শহরের একাধিক জায়গার তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। এদিন আয়াননগরের তাপমাত্রা ছিল ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শুক্রবার (৬ জানুয়ারি) তা আরও নেমে ১ দশমিক ৮ ডিগ্রি হয়েছে।
বৃহস্পতিবার মৌসুমের ‘শীতলতম দিন’ দেখে দিল্লি। রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও তাই। এদিকে উজওয়ায় ২ দশমিক ৩ ডিগ্রি ও দিল্লি রিজ ও লোদি রোড এলাকায় তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৪ ডিগ্রি কম।
নতুন বছরের শুরু থেকেই তীব্র শীত পড়েছে দিল্লিতে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিদ্যুতের চাহিদা পৌঁছেছিল ৫ হাজার ২৪৭ মেগাওয়াটে। যা গত দু’টি শীতের মৌসুমে কখনো দেখা যায়নি। এর আগে ২০২০ সালের শীতের মৌসুমে এক দিনে বিদ্যুতের চাহিদা ৫ হাজার ৩৪৩ মেগাওয়াটে পৌঁছেছিল।
তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে রয়েছে তীব্র কুয়াশার দাপট। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লির কোনো কোনো এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কাছাকাছি অবস্থান করছিল।
দেশটির আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও তার আশপাশের এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করে।
Tag :

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

বৃহস্পতিবার মৌসুমের ‘শীতলতম দিন’ দেখে দিল্লি; তাপমাত্রা নামলো ১.৮ ডিগ্রিতে

Update Time : ০৪:৫১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩