ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

নেপালের পোখারায় বিধ্বস্ত উড়োজাহাজের উদ্ধারকাজ সাময়িক স্থগিতের পর আবারও শুরু হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৩৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • ২১২ Time View

অন্ধকার নেমে আসায় নেপালের পোখারায় বিধ্বস্ত উড়োজাহাজের উদ্ধারকাজ সাময়িক স্থগিতের পর আবারও শুরু হয়েছে। এর আগে ৭২ জনের মধ্যে ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে চারজন।

রবিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়েতি এয়ারলাইন্সের দুই ইঞ্জিন বিশিষ্ট উড়োজাহাজ এটিআর ৭২-৫০০ পর্যটন নগরী পোখরায় অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। খবর কাঠমান্ডু পোস্টের।

কাস্কির প্রধান জেলা কর্মকর্তা টেক বাহাদুর কেসি জানিয়েছেন, নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী, নেপাল পুলিশের নিরাপত্তা কর্মী ও স্থানীয়রা নিখোঁজদের সন্ধান করছে।

কেসি বলেন, উদ্ধারকৃত মরদেহগুলো পোখারা একাডেমি অব হেল্থ সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া চিহ্নিত মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দেশটির অভ্যন্তরীণ রুটে বিধ্বস্ত প্লেনে স্থানীয়দের পাশাপাশি ১৫ বিদেশি নাগরিকও ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ভারতের, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ার, একজন ফ্রান্সের ও একজন আর্জেন্টিনার নাগরিক।

কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যাওয়া প্লেনটি কাসকি জেলার পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর এবং পুরনো বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় যখন বিধ্বস্ত হয় তখন আকাশ একদম পরিষ্কার এবং রোদ ঝলমলে ছিল। কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

ঘটনা খতিয়ে দেখতে নেপাল সরকার পাঁচ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে এবং আগামী ৪৫ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Tag :

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

নেপালের পোখারায় বিধ্বস্ত উড়োজাহাজের উদ্ধারকাজ সাময়িক স্থগিতের পর আবারও শুরু হয়েছে

Update Time : ০৭:৩৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩