ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ২৮২ Time View

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

মঙ্গলবার(১৭ জানুয়ারি) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬২ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৩১ হাজার ৮৯৭ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৪৯ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪ হাজার ৩৭৮ জন। আর মারা গেছেন ২৮৪ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৪ লাখ ৭১ হাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬২ হাজার ৯৬৩ জন মারা গেছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ৯৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২৫ হাজার ৫৫৮ জন মারা গেছেন।

দৈনিক মৃত্যুর দিক দিয়ে গত ২৪ ঘণ্টায় জাপানের পর রয়েছে মেক্সিকো। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৫ জন। এরপর ব্রাজিলে ৮১, ফ্রান্সে ৮০, দক্ষিণ কোরিয়ায় ৩৫, রাশিয়ায় ৪০, কানাডায় ৪৪, হংকংয়ে ৫০, চিলিতে ৩২ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

Update Time : ০৪:৩২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩