ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ফুলবাড়িয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৬

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার ফুলবাড়িয়া এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকাটি। বিস্ফোরণস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও ৫টি অ্যাম্বুলেন্স।

৫ তলা বিশিষ্ট ওই ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোরে ব্রাক ব্যাংকের অফিস রয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫ তলা ভবন এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো ভবনই ধসে পড়েনি।

ফায়ার সা‌র্ভিসের ক‌ন্ট্রোল রুম থে‌কে জানা‌নো হয়, বিস্ফোরণে নিহত ১৬ জ‌নের মর‌দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে এবং আহত অবস্থায় ১০-১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত দুইজন নারী রয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, এই ঘটনায় আহত শতাধিক লোককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আহতদের ভ্যান ও বিভিন্ন গাড়িতে করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে সাতজন ও গত রোববার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ফুলবাড়িয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৬

Update Time : ০৪:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩