ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

প্রতারণা মামলায় গায়ক নোবেলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ২৫০ Time View

প্রতারণা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। শনিবার নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা।

প্রায় ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগে নোবেলের নামে রাজধানীর মতিঝিল থানায় প্রতারণার মামলা হয়।

জানা যায়, গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গত ১৭ মে আদালত এই মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট ১ লাখ ৭৫ হাজার টাকায় কথা চূড়ান্ত হয়।

পরবর্তী সময়ে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা দেয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে তিনি প্রতারণা করে এই অর্থ আত্মসাৎ করেন।

উল্লেখ্য, নগরবাউল জেমসের বিরুদ্ধে কটূক্তি, ধর্ষণ মামলা, আসিফের গিটার ভাঙাসহ নানা ইস্যুতে আগে থেকেই বিতর্কিত নোবেল। সর্বশেষ কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসংলগ্ন আচরণ করেন নোবেল। মঞ্চে মাতলামি করেন তিনি। ক্ষেপে গিয়ে দর্শক তাঁর দিকে জুতা ও পানির বোতল ছুড়ে মারেন।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

প্রতারণা মামলায় গায়ক নোবেলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

Update Time : ০৯:১৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩