ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

জামিন অযোগ্য ধারা পরিবর্তন করে জামিন যোগ্য করা হয়েছে: আইনমন্ত্রী

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন করে সরকার সাইবার নিরাপত্তা আইন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, নতুন আইনে কয়েকটি ধারা পরিবর্তন করা হয়েছে। মানহানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান রাখা হয়েছে। জামিন অযোগ্য ধারা পরিবর্তন করে জামিন যোগ্য করা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইন পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নাম পরিবর্তন করা হচ্ছে। এর নতুন নাম হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। একই সঙ্গে আইনের অনেকগুলো ধারায় পরিবর্তন আনা হচ্ছে।

তিনি বলেন, জামিন অযোগ্য ধারা পরিবর্তন করে জামিন যোগ্য করা হচ্ছে। আগে শাস্তি ছিল কারাদণ্ড, সেটা পরিবর্তন করে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে। অনাদায়ে ৩ বা ৬ মাসের কারাদণ্ড। এ সাজা শুধুমাত্র জরিমানা না দিতে পারলেই ভোগ করতে হবে।

আইনমন্ত্রী বলেন- মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় সংগীত, জাতীয় পতাকাকে অবমাননা করে কিছু বলা হলে আগে ১০ বছর শাস্তির বিধান ছিল। এখন তা কমিয়ে ৭ বছর করা হয়েছে। এছাড়াও আরও অনেকগুলো ধারায় পরিবর্তন করা হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া চলমান মামলাগুলো নতুন আইনে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

জামিন অযোগ্য ধারা পরিবর্তন করে জামিন যোগ্য করা হয়েছে: আইনমন্ত্রী

Update Time : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩