ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬ ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব

ব্রাজিলে ফাঁকা সিরিঞ্জে করোনার টিকা

করোনা টিকার নামে খালি সিরিঞ্জ পুশ করার অভিযোগ উঠেছে ব্রাজিলের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। দেশটির অন্তত চারটি রাজ্যে এ ঘটনা ঘটেছে। এটিকে ‘বায়ু টিকা’ বলে আখ্যায়িত দেশটির স্থানীয় গণমাধ্যম।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, এ খবর জানার পর তদন্তে নামে পুলিশ। রিও অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, যদি টিকা আত্মসাতের সঙ্গে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে। এমন ঘটনা প্রমাণিত হয়ে ১২ বছর পর্যন্ত জেল হতে পারে। টিকা কেলেঙ্কারি নিয়ে বুধবার তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিলের পুলিশ।

তাদের ধারণা, নার্সরা হয়তো টিকা বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বা কালোবাজারে এ টিকা বিক্রি করছে তারা। ভুয়া টিকাদান কর্মসূচির কারণে ব্রাজিলে করোনা মোকাবিলায় সমন্বয়হীনতার চিত্র উঠে এসেছে। এর আগে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে চরম অবহেলার বিষয়টিও সমালোচিত হয়।

২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত এপিডেমিয়োলোজিস্ট কারলা ডমিংগস বলেন, ‘শুরুতে এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও উদ্বেগজনক হচ্ছে, অনেক জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে। হয় এসব স্বাস্থ্যকর্মীদের ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয়নি বা তারা কোনো খারাপ বিশ্বাসের সঙ্গে জড়িত। উভয় ক্ষেত্রেই এটি অগ্রহণযোগ্য।’

লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত প্রায় এক কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ৪২ হাজারের বেশি।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬

ব্রাজিলে ফাঁকা সিরিঞ্জে করোনার টিকা

Update Time : ০৪:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১