ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

আজ থেকে ৪৩ দিন দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার

এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। এ পরীক্ষার প্রশ্নফাঁস ও প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে ৪৩ দিন দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

নির্দেশনা অনুযায়ী, আজ সোমবার (১৪ আগস্ট) থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ থাকবে

কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, সব শিক্ষা বোর্ড, জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ে সব প্রশাসনিক পদে দায়িত্বরতদের নির্দেশনা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কোচিং খোলা রাখলে অভিযান চালিয়ে জেল-জরিমানাসহ সিলগালা করা হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন ছাত্র ও ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার্থীর মধ্যে ছয় লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছাত্র ও ছয় লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী। দেশের ৯ হাজার ১৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জন্য দুই হাজার ৬৫৮টি কেন্দ্র স্থাপন করা হবে। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন

এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ তিন শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয়। তবে, নতুন করে স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া প্রথম চারটি বিষয়ের পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, ১, ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর মাদরাসাসা বোর্ডের আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১, ৩, ৫ ও ৮ অক্টোবর। গতকাল রোববার (১৩ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

আজ থেকে ৪৩ দিন দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার

Update Time : ০৫:৫৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩