ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ২৬১ Time View

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি। আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু মৌখিক পরীক্ষা। যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ঢাকার শেরে বাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের এই মৌখিক পরীক্ষা আগামী ১২ অক্টোবর শেষ হবে।

৯ হাজার ৮৪১ জন প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করে রোববার (২০ আগস্ট) ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করে পিএসসি।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেয়া হবে। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয় ২০২২ সালের ২০ জানুয়ারি। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা শুরু করে পিএসসি।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি

Update Time : ০৪:২০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩